![]() |
| প্রতীকী ছবি |
নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে ২০ বোতল ফেন্সিডিলসহ এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঈশ্বরদী শহরের মাহাতাব কলোনি একটি বসত বাড়িতে অভিযান চালিয়ে শাহানাজ খাতুন (২৫) নামে ওই নারীকে আটক হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী সার্কেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক সানোয়ার হোসেন জানান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২০ বোতল ফেন্সিডিলসহ আটকের পর শাহনাজের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।

