![]() |
| অনুষ্ঠানে জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শনের জন্য দেয়া হয় সালাম। |
সংবাদ সাতদিন প্রতিবেদক: সাঁড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রশিদের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রোববার (২১ ফেব্রুয়ারি) সকালে ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের আরমাবাড়িয়া এলাকায় জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন দলীয় নেতাকর্মীরা।
এসব কর্মসূচীতে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, সাঁড়া ইউনিয়ন আ’লীগ নেতা জিল্লুর রহমান ঝন্টু মোল্লা, নান্টু মেম্বার, তারা মৃধা, জসিম উদ্দিন, আরাম হোসেন, মানিক মীর, সাঁড়া ইউনিয়ম যুবলীগ নেতা মোঃ পাভেল হোসেন, রাকিব আলী, রবি হোসেন, সাইফুল ইসলাম, ঈশ্বরদী সরকারী কলেজ ছাত্রনেতা জাহিদ হাসান সাকিব, সাঁড়া ইউনিয়নের ০৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মামুন হোসেন প্রমুখ।

