বাংলাদেশ সংবাদ: বাংলাদেশ ও ভারতের মধ্যকার স্থগিত হওয়া স্বরাষ্ট্র সচিব পর্যায়ের দুই দিনব্যাপী বৈঠক আগামী ২৭ ফেব্রুয়ারি শুরু হবে।
রাজধানীর
হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে রোববার (২১
ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
এক কর্মকর্তা।
গত বছরের ২৯ নভেম্বর দুই দেশের স্বরাষ্ট্র সচিব
পর্যায়ের বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের দ্বিতীয় পর্যায় শুরু
হওয়ার কারণে বৈঠকটি সে সময় স্থগিত করা হয়।
জানা গেছে, বাংলাদেশের
পক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা
কামাল উদ্দীনের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেবেন।
অন্যদিকে ভারতের পক্ষে দেশটির স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা বৈঠকে
নেতৃত্ব দেবেন।
বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্র সচিব বৈঠক শুরু ২৭ ফেব্রুয়ারি
এই সময়ে
সোমবার, ফেব্রুয়ারি ২২, ২০২১

