![]() |
| সাব্বির হোসেন। ফাইল ছবি |
সংবাদ ডেস্ক: ঈশ্বরদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেনকে তাঁর দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ফিরোজ আলী ও সাধারণ সম্পাদক তাজুল ইসলামের যৌথ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাব্বির হোসেনকে তার দলীয় পদ থেকে অব্যাহতির বিষয়টি উল্লেখ করা হয়। ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগ সভাপতি রাকিবুল ইসলাম রনির ফেসবুক আইডিতে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে।
![]() |
| প্রেস বিজ্ঞপ্তি |
প্রেস
বিজ্ঞপ্তিতে জানোনো হয় সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থি কাযকলাপে জড়িত থাকায়
সাব্বির হোসেনকে দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। তবে সংগঠন বিরোধী
কোন কার্যকলাপের কারণে সাব্বিরকে অব্যাহতি দেওয়া হয়েছে -সেটি উল্লেখ করা
হয়নি।
জানা গেছে, ঈশ্বরদী ইপিজেডের নাকানো ইন্টারন্যাশনাল কোম্পানি
লিমিটেড নামে একটি কারখানার কর্মকর্তাকে 'মারপিট ও চাঁদাবাজির' অভিযোগে
সম্প্রতি সাব্বিরসহ কয়েকজনের নামে থানায় মামলা হয়। ওই মামলা সাব্বির হোসেন
সোমবার পাবনায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্টেট আমলি ২ আদালতে হাজির হলে
আদালতের হাকিম সুকান্ত সাহা জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ
দেন।
মামলা সূত্র জানা যায়, গত ৮ অক্টোবর সাব্বির হোসেনসহ শহরের
শেরশাহ রোড কাঁঠালতলা এলাকার আনোয়ার হোসেনের ছেলে সজিব হোসেন (২২), আলোবাগ
মোড়ের মো. মিন্টুর ছেলে নাঈম হোসেন (২০) নাকানোর ম্যানেজার মমিনুলকে মারধর
করেন ও তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এ ঘটনায় মমিনুল ইসলাম বাদী
হয়ে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করেন।
কারাগারে থাকায় সাব্বির
হোসেনের বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে তার এক নিকট আত্মীয় জানান,
ষড়যন্ত্রমূলক ভাবে সাব্বিরের নামে মামলা দেওয়া হয়েছে। সাব্বির এ ধরণের
অপকর্মের সঙ্গে জড়িত নয়।


